তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় তালা উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে সমাপ্ত হয়।
সমাবেশে তালা থানা শিবিরের সভাপতি আল-জামালুল বান্নার সভাপতিত্বে ও তালা থানা শিবিরের সেক্রেটারি শাহেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান শামীম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ইমামুল ইসলাম, জেলা অফিস সম্পাদক জিএম নাহিদ হাসান, জেলা শিবির নেতা আনোয়ার হোসেন, পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি মুজাহিদ হাসান, সেক্রেটারি ওমর ফারুক, সাবেক থানা সেক্রেটারি সাব্বির হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি ন্যায় ও আদর্শের সংগঠন। বিগত বছরে যেমনি কোনো জুলুম বা নির্যাতনের বিরুদ্ধে নিঃস্বার্থ ভূমিকা পালন করা হয়েছে, আগামীতেও এই দেশে অতন্দ্র প্রহরীর মতোই ভূমিকা পালন করবে। তারা রাষ্ট্র কাঠামো সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.