পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় একদিনব্যাপী মাংস ব্যবসায়ীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মাংস ব্যবসায়ী অংশগ্রহণ করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ প্রশিক্ষণ প্রদান করেন। তিনি নিরাপদ প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা, ৪টি জুনোটিক রোগ—তড়কা, জলাতংক, বোভাইন টিবি, ব্রুসেলোসিস—সহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকি এবং মাংস ব্যবসায়ীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য ও দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণ শেষে ব্যবসায়ীরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে মাংস সরবরাহ নিশ্চিত করতে সচেষ্ট হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.