পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় নজিপুর প্রত্যয় ভিলায় উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাষা শহীদ মাস উপলক্ষে আড্ডা প্রাণবন্ত হয়ে ওঠে।
সংগঠনের সভাপতি, কবি ও সাহিত্যিক প্রাবন্ধিক গবেষক ড. আবুল হায়াত ইসমাইলের সভাপতিত্বে ও বিশিষ্ট কবি আহম্মদ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, কথাসাহিত্যিক আব্দুর রউফ মান্নান, মাহবুব হেলাল, মারিয়া নূর, হামিদুর রহমান, আশরাফুল ইসলাম, সাদিয়া আরেফিন, খাদিজাতুল কোবরা মুক্তা, কবিতা রানী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী স্বদেশ মণ্ডল, জোসনা আক্তার ও দৈব কুমার সাহা।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও, যারা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে উঠেছে। কবি, সাহিত্যিক ও শিক্ষার্থীদের মিলিত উপস্থিতি আড্ডাটিকে জীবন্ত ও প্রেরণামূলক করে তোলে।

