Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “স্বচ্ছতা”তে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান।

সভায় জেলা প্রশাসক জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। তিনি সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শান্তিপূর্ণ ভোটাধিকার নিশ্চিত করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন।

জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সভায় বলেন, গত মাসে জেলায় ২০ জন আত্মহত্যা করেছে যা খুবই উদ্বেগজনক। এ সমস্যার মোকাবিলায় ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও পরকীয়ায় যুক্ত একজন গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে হত্যার মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি অভিভাবকদের কন্যাসন্তানের প্রতি বিশেষ যত্নবান হওয়ার আহ্বান জানান।

সভায় জেলার বিভিন্ন সরকারি দফতরের উপপরিচালক, উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও সমাজসেবকসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন সভায় প্রশাসনের কাছে অনুরোধ করেন, আসন্ন নির্বাচনের আগে অবৈধভাবে বিক্রি হওয়া জ্বালানি তেল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জানুয়ারি মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।