মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লৌহজং উপজেলায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত খিদিরপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং ভোটের জন্য দোয়া কামনা করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী-সংগীত পরিচালক জাকির হোসেন আখের, মুন্সীগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ উদ্দিন খান আসু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক হাজী মো. ইকবাল হোসেন বেপারী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাদল হোসেন হাওলাদার, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলু সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এবারের নির্বাচনে আব্দুস সালাম আজাদ তার প্রার্থিতা ও ধানের শীষ প্রতীকের মাধ্যমে স্থানীয় ভোটারদের আস্থা অর্জন করতে গণসংযোগকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.