Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে অতিরিক্ত দামে গ্যাস ও কম ওজনের মিষ্টি বিক্রির দায়ে জরিমানা

নরসিংদী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও কম ওজনের মিষ্টি বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে এবং এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ভেলানগর এলাকায় পরিচালিত অভিযানে এটি ঘটেছে। অভিযান পরিচালনা করেন নরসিংদীর সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান।

অভিযানে ভেলানগর মানিকরোডের এটিএম রাইস এজেন্সির মালিক মো. মনিরুল ইসলাম এবং ভেলানগর ঢাকা বাসস্ট্যান্ডের মা বীজ ভাণ্ডার দোকানের মালিক কবির প্রধানকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির কারণে প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ক্রেতাদের ন্যায্য মূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহের ব্যবস্থা করা হয়।

একই অভিযানে ভেলানগর বাজারের লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে কম ওজনের মিষ্টি বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রমাণিত হয় যে, প্রতিষ্ঠানটি এক ক্রেতাকে তিনটি কার্টনের মাধ্যমে মোট ৪৮০ গ্রাম কম মিষ্টি দিয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান বলেন, “বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।