শেরপুর প্রতিনিধি
শেরপুর সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পুলিশের লুট হওয়া একটি অবৈধ শর্টগান উদ্ধার এবং হারেজ মিয়া (৩২) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হারেজ মিয়া সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শর্টগানটি ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্ত্রাসীদের অবস্থানের তথ্য পেয়ে এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। একপর্যায়ে হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.