(বাগেরহাট) প্রতিনিধি
যার যার এলাকায় সবাই সতর্ক থাকবেন কেউ যেনো ভোট কিনতে না পারে। তিল তিল করে কষ্টে গোড়ে তোলা ফসল আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ঘরে তুলতে হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কাজে নারী কর্মীদের হেনস্থা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ এসব কথা বলেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শুধুমাত্র মহিলাদের বিশাল এই বিক্ষোভ মিছিলটি খুলনা মোংলা মহাসড়কের ভাগা থেকে ফয়লা বাজারে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন আব্দুল ওয়াদুদ। এসময় আরো উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, অধ্যাপক ইকবাল হুসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল প্রমূখ।

