আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে "পিঠার সাদে শীত ১৪৩২" শীর্ষক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) স্কুল ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দ্দার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল ওয়াদুদ। ৯ম শ্রেণির শিক্ষার্থী মায়িশা মৌনতা ও রাকিব নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে ১০টি স্টলে ৫টি শ্রেণির ৯টি ও শিক্ষকবৃন্দের একটি স্টলে পিঠা প্রদর্শন করা হয়। স্টলগুলোতে প্রায় ২০০ প্রকারের পিঠা প্রদর্শণ করা হয়। স্টলগুলোর মধ্যে ১০ম শ্রেণির ছাত্রদের স্টল "পিঠা যাবে পেটুক বাড়ী" শ্রেষ্ঠ স্টল নির্বাচিত হয়। এর আগে সকালে ৬ষ্ঠ শ্রেণির নবাগত ১১০ জন শিক্ষার্থীকে নবীন বরণ অনুষ্ঠানে ফুল ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মনোজ্ঞ পারফরমেন্স করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে এসএসসি পরীক্ষার্থী জাওয়াদ আল রুম্মান ও গীতা থেকে পাঠ করে ১০ম শ্রেণির ছাত্র দেবজ্যোতি কুন্ডু।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.