Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. প্রধান সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর-৩ আস‌নে জামায়া‌তের সংবাদ স‌ম্মেলন

কাল‌কি‌নি-ডাসার(মাদারীপুর)প্র‌তি‌নি‌ধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

কাল‌কি‌নি-ডাসার(মাদারীপুর)প্র‌তি‌নি‌ধি

মাদারীপুর–৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম সোমবার(৯ ফেব্রুয়া‌র‌ি)সকা‌লে কাল‌কি‌নি ক‌লেজ রোড দলীয় কার্যালয় সাংবা‌দিক‌দের নি‌য়ে সংবাদ সম্মেলন করেছেন৷ এ সংবাদ সম্মেলনে তিনি আসন্ন নির্বাচন ও এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে কথা ব‌লেন।

সংবাদ সম্মেলনে মাওলানা রফিকুল ইসলাম বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা এবং ইসলামী মূল্যবোধের আলোকে মানবিক সমাজ গঠন করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন, মাদারীপুর–৩ আসনের সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আঞ্চলিক ও সামাজিক সমস‌্যা সমাধা‌নে নিরলস ভা‌বে কাজ ক‌রে যা‌বেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আ‌মির মাওলানা মোখলেছুর রহমান,উপ‌জেলা আ‌মির মাওলানা এনামুল হক, নির্বাচন প্রধান এজেন্ট প্র‌ফেসর জামাল মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস কালকিনি শাখ‌ার সাধারণ সম্পাদক হুজারফা মোল্লা,এনসি‌পির নেত্রী কাজী মোর‌শেদা কণা, জেলা ছাত্র শি‌বি‌রের সভাপতি রিফাত হো‌সেন, কাল‌কি‌নি পৌরসভার না‌য়ে‌বে আ‌মির এস এম শাহ আলমমাওলানা এস এম শাহ-আলম,প্রচার সম্পাদক মাওলানা মোঃ জা‌কির হো‌সেন।জামায়াত ইসলামী ও শি‌বি‌রের নেতৃবৃন্দসহ অনন‌্যরা। সংবাদ স‌ম্মেলন শে‌ষে ১১ দলীয় জো‌টের ম‌নোনীত প্রার্থী মাওলানা র‌ফিকুল ইসলাম সকল‌কে নি‌য়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।