সিরাজগঞ্জ প্রতিনিধি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখার আয়োজনে চৌহালীতে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে চৌহালী সরকারি কলেজ মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখার পক্ষে
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন
সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাও, আব্দুস সামাদ, বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাও রেজাউল করিম, এনায়েতপুর থানা শাখার সভাপতি মুফতী আলমগীর হোসাইন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালী শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ মো, মোকলেসুর রহমান সিরাজী, ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও সোহায়েল আহম্মাদ,ইসলামি আন্দোলনের সহসভাপতি মাও আবু দাউদ, খাষকাউলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মোল্লা ওমর আলী, শ্রমীক আন্দোলন সভাপতি আলহাজ্ব ছালাম উদ্দিন, মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাও মো আবু তাহের, ইসলামি আন্দোলন বাঘুটিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মো,মির্জা সিরাজুল আলম, মুজাহিদ কমিটির সদর আলহাজ মাও, মোহাম্মদ আলী প্রমুখ।
ইসলামি আন্দোলন বাংলাদেশ চৌহালী উপজেলা শাখা সভাপতি আলহাজ্ব আব্দুস ছাত্তার মিয়ার সভাপতিত্বে ইসলামি আন্দোলন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাও, মো,বেলাল হোসেন সিরাজীর পরিচালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী এনায়েতপুর)আসনে নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির,পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আলহাজ্ব নুরুন নাবী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি ইনসাফভিত্তিক সমাজ,শরিয়াহ ভিত্তিক আইন বাস্তবায়ন ও রাষ্ট্র গঠনে ইসলামীর নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হাতপাখা প্রতীকে ভোট চান, নেতার ছালাম-দাওয়াত, দোয়া ও ভালবাসা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের অধিকার আদায় এবং দেশের ক্রান্তিলগ্নে দায়িত্বশীলদের সাহসিকতার সাথে কাজ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৈতিকতা ও সততার আদর্শে বলীয়ান হওয়ার আহ্বান জানিয়ে (চৌহালী বেলকুচি এনায়েতপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আগামী ১২ ফেব্রয়ারী ভোট গ্রহনে তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে হাতপাখা বিজয় নিশ্চিত করতে আমাদের প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব ইনশাল্লাহ। বক্তারা সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিকেলে হাতপাখার পক্ষে নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়।

