নিজস্ব সংবাদদাতা, চিতলমারী
বাগেরহাট–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল বলেছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) চিতলমারী এ.কে. ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কপিল কৃষ্ণ মন্ডল বলেন, দেশের মানুষ আজ একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখছেন। এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান। সুখে–দুঃখে জনগণের পাশে থাকতে চান বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান জাদু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, উপজেলা মহিলাদলের সভানেত্রী অ্যাড. রুনা গাজী, শিপন মুন্সি, যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিয়ামত আলী খান প্রমুখ।

