Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় বিএনপির গণমিছিল: নারীর ক্ষমতায়নের প্রতি প্রতিপক্ষের উদাসীনতার সমালোচনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এক কিলোমিটারজুড়ে বিস্তৃত মিছিল জনসুমদ্রে পরিণত হয়।

মিছিল চলাকালে জীবননগর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের ঢল নেমে আসে। ব্যানার, ফেস্টুন এবং হাতে হাতে দলীয় প্রতীক নিয়ে নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন। মিছিলটি জীবননগর মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে জীবননগর স্টেডিয়ামে গিয়ে সংক্ষিপ্ত সভায় শেষ হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, “আমাদের প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারণায় বলে বেড়ান আমাদের নারী ভোটাররা সব ভোট তাদের দিয়েছে। এটা ভুয়া। যদি নারীদের প্রতি তাদের সম্মান থাকত, নারীর ক্ষমতায়নে যদি বিশ্বাস করতেন, অন্তত ৩’শ আসনের মধ্যে একজন নারীকে প্রার্থী দিতেন। কিন্তু তারা তা করেনি।”

এসময় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান, জীবননগর পৌরসভার সাবেক মেয়র আরশাফুল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি খোকন খান এবং সাধারণ সম্পাদক শাহজাহান আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।