শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দুরবনকে আন্তজাতিক পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। শ্যামনগর ৪ সংসদীয় আসনে ধানের শীষের নির্বাচনী বিশাল জনসভা বিকাল ৩টায নকিপুর হরিচরণ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয় স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রিয় কমিটির যুগ্ন সচিব ও চেয়ারপারসন এর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’ র) মনোনীত প্রাথী ড, মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন কেন্দ্রিয কমিটির তথ্য বিষয়ক সহ সম্পাদক এইচ এম সাইদ ়আলী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আযম খান, যুক্তরাষ্ট্র বিএনপি’র সদস্য নাসির আহমেদ চৌধুরী, জেলা বিএনপি’র আহবায়ক রহমতুল্লাহ পলাশ, দেলোয়ার হোসেন শাহিন, কালিগঞ্জ বিএনপি’র আহবাযক জজ কোর্ট এর পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সাতক্ষীরা ৪ এর ধানের শীষের মনোনীত প্রার্থী ড, মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, গাবুরা বিএনপি সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেম, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম, সদর ইউনিযনের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু,অধ্যাপক আবু সাইদ, নুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীর,জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন লিটন, কেন্দ্রীয় যুবদল নেতা শাহজাহান রনি, সাবেক ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝরনা সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশের আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশ উপস্থিত হয়ে স্কুল মাঠে কানায় কানায় ভরে ওঠে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরবনকে আন্তর্জাতিক পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে, শ্যামনগর রে বিশ্ববিদ্যালয় গড়ে তুলবেন, প্রতি পরিবারে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করা হবে, পরিশেষে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ড,মনিরুজ্জামানকে জয়ী তথা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

