জামালপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরে যৌথবাহিনীর এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আউটার স্টেডিয়াম এলাকায় সেনা ক্যাম্পে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেজর ইমরান। তিনি জানান, আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধভাবে সম্পন্ন করতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে যৌথবাহিনী মাঠে কাজ করছে। কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, জেলার সীমান্তবর্তী দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা ছাড়া বাকি ৫ উপজেলার ৪টি সংসদীয় আসনে প্রায় ৬০০ সেনা সদস্য মোতায়েন থাকবে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী মহড়া পরিচালনা করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.