Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ী-১: অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যত্যয় হলে মানুষ বসে থাকবে না—আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতি গভীর ষড়যন্ত্র চলছে। তিনি সতর্ক করেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে এই অঞ্চলের মানুষ বসে থাকবে না।

সোমবার বিকেল ৫টার দিকে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভা ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অঙ্গীকারবদ্ধ। এর কোনো ব্যত্যয় ঘটলে এই অঞ্চলে আগুন জ্বলবে।”

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট দাবি—গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল সহযোগিতা ও প্রস্তুতি নিতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, একটি মহল ভোট কিনতে চেষ্টা করছে এবং ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জনসভার আগে ‘ভোট দেব কিসে—ধানের শীষে, ১২ ফেব্রুয়ারি সারাদিন—ধানের শীষে ভোট দিন’ স্লোগানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সমবেত হন। এরপর আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে একটি গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিবও বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।