Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালাইয়ে জামায়াতের নারী সমাবেশ ও গণমিছিল

জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–২ (ক্ষেতলাল–কালাই–আক্কেলপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত নারীদের অংশগ্রহণে কালাই উপজেলায় বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কালাই উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার আলুহাটি ও পাঁচশিরা বাজার হয়ে জয়পুরহাট–মোকামতলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক নারী কর্মী, সমর্থক ও ভোটার অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে নারীরা নারীর মর্যাদা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশে নারীদের নিয়ে কটূক্তি ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীরা এখন নিজেদের অধিকার ও সম্মান রক্ষায় রাজপথে নেমে এসেছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে নারীদের নিরাপদ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

মিছিলে সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতে ইসলামীর মহিলা কর্ম পরিষদের নেত্রীসহ কালাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী নেত্রী, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বলেন, কৃষকরা সার ও বীজের প্রাপ্যতা থাকা সত্ত্বেও নানা অনিয়ম ও দুর্নীতির কারণে হয়রানির শিকার হচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য মূল্য ও উৎপাদন সহায়তা নিশ্চিত করা হবে।

সভায় জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।