Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় বিএনপির গণমিছিল ও সভা অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-২ (পত্নীতলা–ধামইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শামসুজ্জোহা খানের সমর্থনে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নজিপুর পাবলিক মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোকছেদুল হক সিরি। এতে অংশগ্রহণ করেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিচাড, মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক জাবেদ মিজান ও আবদুল্লাহ আল মাসুম, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শামসুজ্জোহা খান বলেন, নির্বাচিত হলে নজিপুরকে জেলা হিসেবে গড়ে তোলা, রেললাইন স্থাপন ও গ্যাস সংযোগের উদ্যোগ নেওয়া হবে। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন এবং যে কোনো সমস্যায় তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান।

সভায় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।