লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে নির্বাচনী গণমিছিলে অসুস্থ হয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু
লক্ষ্মীপুর শহরে পৃথক নির্বাচনী গণমিছিলে অসুস্থ হয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মী মারা গেছেন। সোমবার সন্ধ্যায় তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকার বিএনপিকর্মী ওবায়দুল হক এবং জামায়াতকর্মী আবদুর শহিদ। দলের সূত্রে জানা গেছে, বিকেলে জামায়াত প্রার্থী রেজাউল করিমের পক্ষে আয়োজিত গণমিছিলে আবদুর শহিদ অসুস্থ হয়ে পড়েন। এরপর সন্ধ্যায় বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-এর গণমিছিলে অংশ নেওয়ার সময় ওবায়দুল হক অসুস্থ হয়ে পড়েন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক অরুপ পাল জানান, হাসপাতালে আনার পথে দুজনেরই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.