Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

নিশ্চিদ্র নিরাপত্তা ছকে ভোট গ্রহণে প্রস্তুত যশোর ৮২৪ ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন, গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭১

যশোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যশোরে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলার ছয়টি আসনের মোট ৮২৪ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি ক্যামেরা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত ও প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৩০২টি ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ৭১টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যশোর-৫ (মণিরামপুর) আসনে ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯৩টি গুরুত্বপূর্ণ, যা জেলার মধ্যে সর্বাধিক। যশোর-১ (শার্শা) আসনের ১০২টি কেন্দ্রের মধ্যে ৫১টি গুরুত্বপূর্ণ। যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে ১৭৫টির মধ্যে ৪৫টি, যশোর-৩ (সদর) ১৯০টির মধ্যে ৫০টি, যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর) ১৪৮টির মধ্যে ৪২টি এবং যশোর-৬ (কেশবপুর) ৮১টির মধ্যে ২১টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভোটের দিন আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন ১৪ হাজার ৬২ জন পুলিশ, আনসার, সেনাবাহিনী ও এয়ারফোর্স সদস্য। এর সঙ্গে থাকবে র‍্যাবের পেট্রোল টিম, বিজিবি প্লাটুন, ২০০ স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম।

যশোর নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, ৮২৪ কেন্দ্রের ৪ হাজার ৬৭৯টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৮২৪ প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ৬৭৯ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯ হাজার ৩৫৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। প্রতিটি আসনে ভোটকেন্দ্রের ভিত্তিতে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান বলেন, “ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই প্রথম শতভাগ ভোটকেন্দ্র নজরদারির আওতায় এসেছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বডি ক্যামেরা সহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে। ৬টি আসনে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটের কাজে ১৫ হাজারের বেশি কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত থাকবেন।”

এছাড়া, জেলা প্রশাসন জানিয়েছে, ১১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১১ ডিসেম্বর থেকে দায়িত্বে আছেন। এবার আরও ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঢাকার থেকে যোগ দিয়েছেন। ৬টি আসনের বিপরীতে ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ভোটগ্রহণের আগে এই সব ব্যবস্থা নিশ্চিত করে যশোর প্রশাসন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রস্তুত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।