বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন এবং প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ১০ ফেব্রুয়ারি ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারে জামায়াতের নির্বাচনী এজেন্ট নিয়োগের সময় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে ৭–৮ জন কর্মীকে আহত করেছে। একই দিনে গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামে হামলা চালিয়ে একজন কর্মী আহত হয়েছেন।
তিনি অভিযোগ করেন, “প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী ও সমর্থকেরা হামলা চালানোর পরও স্থানীয় প্রশাসন কোনো সহযোগিতা করেনি। এটি আমাদের উদ্বেগ বাড়িয়েছে। এছাড়া রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।”
মাওলানা তালুকদার নির্বাচনী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তারা দলনিরপেক্ষ ও পেশাদার ভূমিকা রাখুন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.