Nabadhara
ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলায় একটি মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত বস্তুগুলো বোমা কি না তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি খালি বোতল ও আটটি ছোট কৌটা রয়েছে।

র‍্যাবের ডিএডি আশরাফুল আলম জানান, একটি ছোট বস্তার ভেতর কার্টুনে মোড়ানো অবস্থায় এসব সামগ্রী পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে স্থানীয় মুদিদোকানি সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, “আমি একজন কিডনি রোগী। ছোট দোকানের আয়েই সংসার চলে। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।”

সম্পদ সরদারের স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে দোকানে বসে বিভিন্ন প্রশ্ন করেন এবং একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চান। পরে তারা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে চলে যান। কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে বস্তা খুলে বোমা সদৃশ বস্তু উদ্ধারের কথা জানান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, উদ্ধার হওয়া বস্তু পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে কাজ করছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।