টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-৩ আসনের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ছিলনা গুয়াধানা স্কুল ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অজ্ঞাত দুর্বৃত্তরা কেন্দ্রের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় ভোটকেন্দ্র ও নির্বাচন সরঞ্জামের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পরপরই সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এখন পর্যন্ত ঘটনায় জড়িতদের শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
বিস্তারিত আসছে…
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

