শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সকাল থেকেই চিতলমারীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে ভোটারদের সারি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বাগেরহাট-১ আসনের চিতলমারী উপজেলায় ৪৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (পূর্ব ও উত্তর পাশ), মৈজোড়া আলীয়া মাদ্রাসা, চরচিংগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় সব কেন্দ্রেই নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।
কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা জানান, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারা তাদের জন্য আনন্দের। তাই সকাল সকাল ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তারা।
বাগেরহাট-১ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৭৫,৫৬০ জন। এর মধ্যে নারী ভোটার ১,৮৪,৭২০ জন, পুরুষ ভোটার ১,৯০,৮৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.