গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন, যা কেন্দ্রের উপস্থিত ভোটারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।
ভোট প্রদান শেষে জহির উদ্দিন স্বপন বলেন, “বহু বছর পর সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দিনের প্রথম প্রহরে ভোট দিতে পেরে আনন্দিত। দেশের মানুষ প্রায় দুই দশক পর অনেক ত্যাগের বিনিময়ে ভোটাধিকারের প্রয়োগের সুযোগ পেয়েছে। এই অধিকার চর্চার সময়ে আমি স্মরণ করছি তাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই সুযোগ ফিরে পেয়েছি।”
তিনি নিজের বিজয় সম্পর্কে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে এ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খানও নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। বরিশাল-১ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.