Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

নরসিংদী প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নরসিংদী জেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সার্বিক তদারকি জোরদার করা হয়েছে।

ভোটগ্রহণ চলাকালে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। পরিদর্শনকালে তারা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় পুলিশ সুপার ভোটগ্রহণ কর্মকর্তা ও উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন। ভোটাররা জানান, তারা স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

এছাড়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমাল রক্ষায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।