Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর-১ আসনে ৫ এলাকায় পুনরায় ভোটের দাবি জামায়াত প্রার্থীর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনের ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় ভোট নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদী।

বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি)  দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে নাজমুল হক সাঈদী অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা দেওয়ানগঞ্জ পৌরসভা, চুকাইবাড়ি ইউনিয়ন, চিকাজানি ইউনিয়ন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ও বাহাদুরাবাদ ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে তার দলের এজেন্টদের বের করে দেন। পরে জোরপূর্বক ব্যালট পেপারে ধানের শীষ প্রতীকে সিল মারা হয় বলেও তিনি দাবি করেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় ভোট নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুরাদ হাসান বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো তাদের কাছে পৌঁছায়নি।

উল্লেখ্য, জামালপুর-১ আসনের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় মোট ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৭০৭ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।