ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও প্রকাশ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
আসনটিতে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। ১০৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু পেয়েছেন ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে শাপলা কলি প্রতীকে জাহিদুল ইসলাম পেয়েছেন ২১ হাজার ৫২৯ ভোট, ট্রাক প্রতীকে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৩৮৬ ভোট এবং হাতপাখা প্রতীকে মা. মোস্তফা কামাল পেয়েছেন ১ হাজার ৮০৭ ভোট।
সব মিলিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৪ হাজার ৬২৩ ভোট বেশি পেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এদিকে একই আসনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৭ হাজার ২৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৮ হাজার ৮৫১টি।
সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোট শেষে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা ফলাফল জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের কাছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.