আমিনুল ইসলাম, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বিশাল ভোট ব্যবধানে জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলেছে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর শুরু হয় ভোট গণনা। রাত সাড়ে ৭টার পর থেকে একে একে কেন্দ্রগুলোর ফলাফল আসতে থাকে।
বেসরকারি ফলাফলে ১৩২টি কেন্দ্রে ১৩০টিতে নজরুল ইসলাম মণ্ডল এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন। তিনি পেয়েছেন ১,৫২,৮৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা মনজুর রহমান (‘দাঁড়িপাল্লা’ প্রতীকে) পেয়েছেন ৭২,৫১২ ভোট। অর্থাৎ বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল ৮০,৩২৩ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
অন্য প্রার্থীদের মধ্যে:
ইসফা খায়রুল হক শিমুল (‘ঘোড়া’) – ২,৪৭৪ ভোট
ব্যারিস্টার রেজাউল করিম (‘ফুটবল’) – ৬,৩৮৫ ভোট
আলতাফ হোসেন মোল্লা (‘একতারা’) – ৯২৯ ভোট
রুহুল আমিন (‘হাতপাখা’) – ৬১০ ভোট
রায়হান কাউসার (‘মোটরসাইকেল’) – ৪৩৮ ভোট
এদিকে, গণভোটে ‘হ্যাঁ’ তে ১,৩৩,৮৯৬ ভোট এবং ‘না’ তে ৭৮,৫৯৫ ভোট পড়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,৫৩,১৭৭, যার মধ্যে প্রায় ৬৭.২৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.