রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-র আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা রুয়েটের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। পাশাপাশি নবনির্বাচিত সরকার যেন দেশকে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে এবং দেশ পরিচালনায় সফলতা অর্জন করে—সেজন্যও বিশেষ মোনাজাত করা হয়।
এসময় রুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম আব্দুর রাজ্জাক, পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.