Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

৫৪ বছরের ইতিহাস বদলে কাজিপুরে ধানের শীষের জয়, বললেন সেলিম রেজা

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে বিজয়ী সেলিম রেজা বলেছেন, “আমি আগেই ভোটারদের কথা দিয়েছিলাম কাজিপুরে ৫৪ বছরের ইতিহাস পাল্টাতে ধানের শীষে ভোট দিন। তারা কথা রেখেছেন। এখন আমার দায়িত্ব দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা।” শুক্রবার জুমার নামাজ শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে পিতার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

ঘোষিত চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে সেলিম রেজা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা শাহীনুর আলম, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯৮।

স্বাধীনতার পর এই প্রথমবার সিরাজগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেলেন কোনো প্রার্থী। মোট ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনের ১৬৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল প্রায় ৩ লাখ ৮৫ হাজার। এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত এই সংসদ সদস্য বলেন, এলাকার উন্নয়ন, অবকাঠামো ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়েই কাজ শুরু করবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।