Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতা: পূর্ব বিরোধের জেরে জসিম হত্যাকাণ্ড—প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের চরাঞ্চলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত হওয়ার ঘটনায় প্রেস ব্রিফিং করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ বীরের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবের জানান, নিহত জসিম নায়েব–এর সঙ্গে প্রতিপক্ষ ডা. নাসির গ্রুপের পূর্ব বিরোধ ছিল। পারিবারিক বিরোধের জেরে নির্বাচনের পর এই হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে আগে থেকেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ছিল। পরে নির্বাচনকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে জসিমের বাড়িতে নাসির পক্ষ অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিমের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, শুক্রবার মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. জসিম নায়েব (৩০)। তিনি স্থানীয় মাফিক নায়েবের ছেলে ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন–এর সমর্থক ছিলেন বলে জানা গেছে। হামলাকারীরা মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতন–এর পক্ষের সমর্থক বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।