Nabadhara
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মব সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা উন্নয়নে অগ্রাধিকার দেবে বিএনপি: মাহবুব উদ্দিন খোকন

নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

দেশে মব সহিংসতা বন্ধ করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অগ্রাধিকার দেবে জাতীয়তাবাদী দল বিএনপি—এমন মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এম মাহবুব উদ্দিন খোকন।

শনিবার দুপুরে নির্বাচন-পরবর্তী সময়ে সোনাইমুড়ী উপজেলায় নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি গুরুত্বসহকারে কাজ করছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে দলটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনো সভ্য রাষ্ট্র টিকে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, “মব জাস্টিস কখনো ন্যায়বিচার নয়, এটি রাষ্ট্র ও সমাজের জন্য গভীর হুমকি।”

তিনি বলেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে গুজব, উসকানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে কিছু এলাকায় জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, ফলে নিরীহ মানুষ হামলা ও সম্পদহানির শিকার হচ্ছেন। এ ধরনের প্রবণতা বন্ধে দ্রুত তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও পেশাদার, নিরপেক্ষ ও মানবাধিকারসম্মতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি জেলায় সমন্বিত মনিটরিং সেল গঠন করে গুজব ও উসকানিমূলক কনটেন্ট দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং জোরদার এবং স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-পুরোহিতসহ সামাজিক নেতৃত্বকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে সহনশীলতা ও আইনের শাসন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, রাষ্ট্র, রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। নেতাকর্মীদের সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক আচরণ করার আহ্বানও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।