Nabadhara
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রমজানের ক্যালেন্ডার বিতরণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে রোজার সময়সূচি সম্বলিত ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। রবিবার মনিরামপুর পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে এ ক্যালেন্ডার বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে মসজিদ-মাদরাসার পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হয়। ক্যালেন্ডার পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষকরা জানান, পরিষ্কার ও তথ্যসমৃদ্ধ এই ক্যালেন্ডার তাঁদের দৈনন্দিন ইবাদতে সহায়ক হবে।

ক্যালেন্ডারটিতে পুরো ৩০ দিনের রোজার সময়সূচির পাশাপাশি প্রতিদিনের সেহরি ও ইফতারের সময় উল্লেখ করা হয়েছে। এছাড়া রমজানের গুরুত্ব ও ফজিলত, করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, রমজান আত্মশুদ্ধি, আত্মত্যাগ ও সংযমের মাস। এ সময়ে মুসলমানদের ইবাদতে মনোনিবেশ এবং নৈতিক মূল্যবোধে নিজেকে আলোকিত করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনের এই উদ্যোগ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ইবাদতের প্রতি আগ্রহ বাড়াবে।

তিনি আরও বলেন, এটি শুধু ক্যালেন্ডার বিতরণ নয়; বরং একটি সেবামূলক ও দাওয়াতি উদ্যোগ। এর মাধ্যমে মানুষ সচেতন হলে এবং ইবাদতে আরও একাগ্র হলে এই কর্মসূচি সফল হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।