নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলা-য় কুকুর জবাই করে খাসির মাংস হিসেবে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাইয়ের বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজার-এ এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং তোপের মুখে অভিযুক্তরা দোকান ছেড়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেংড়াপীর–ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভী খাসির মাংস বিক্রি করতেন। তারা নিয়মিত বাড়ি থেকে মাংস এনে বাজারে বিক্রি করতেন। রোববার সকালে এনতাজুলের বাড়িতে কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে বাজারে খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তরা দ্রুত মাংস ফেলে পালিয়ে যায়। অল্প সময়েই শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কেজি কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভী পলাতক রয়েছেন।
ধামইরহাট থানা-র অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংস জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.