খুলনা প্রতিনিধি
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর বাংলাদেশ আওয়ামী লীগ-এর খুলনা মহানগরের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে উপস্থিত হতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে এসে নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে দোতালায় ওঠেন। সেখানে তারা জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা-র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে তারা দ্রুত কার্যালয় ত্যাগ করেন।
এ সময় উপস্থিত জাহাঙ্গীর হোসেন নিজেকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন, “রাজনীতি করার অধিকার সবারই আছে। আমরা নতুন সরকারের কাছে বলতে চাই— আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি, আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাব।”
দীর্ঘ সময় পর দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে দলটির কেন্দ্রীয় বা মহানগর নেতাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.