Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে শ্রমিকের এক মাসের বিদ্যুৎ বিল ৫৮ হাজার টাকা, ভুক্তভোগীর অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের দীনমজুর শাহাজান মোড়লের জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫৮ হাজার ৪২২ টাকা। অস্বাভাবিক এ বিল পেয়ে ভুক্তভোগী পরিবারে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শাহাজান মোড়ল জানান, তার মিটার নম্বর ২২১৭৯১৬ (এলটিএ আবাসিক-৭৭১)। জানুয়ারি ২০২৬ মাসের বিলের কপি হাতে পাওয়ার পর তিনি শ্যামনগর বিদ্যুৎ অফিসে গিয়ে কান্নাকাটি করেন। পরে তাকে প্রতি মাসে ৫০০ ইউনিট হিসাবে ৪ হাজার ৫১৬ টাকা করে ৮ কিস্তিতে বিল পরিশোধের জন্য আবেদন লিখিয়ে নেওয়া হয় এবং একটি বিল ধরিয়ে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে তার এক আত্মীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, এ বিষয়ে তার কিছু করার নেই। পরে ১৫ ফেব্রুয়ারি শাহাজান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে শ্যামনগর বিদ্যুৎ অফিসের ডিজিএম মোবাইল ফোনে জানান, দীর্ঘদিন মিটার রিডার ওই মিটারের রিডিং না নিয়ে আনুমানিক বিল প্রদান করছিলেন। নতুন মিটার রিডার সরেজমিনে গিয়ে রিডিং নেওয়ার পর বিলের পার্থক্য দেখা গেছে।

তবে পূর্বের বিল যাচাই করে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরসহ আগের মাসগুলোতে তার বিদ্যুৎ বিল ছিল গড়ে মাত্র ১৫৯ টাকা। এ অবস্থায় হঠাৎ এত বড় অঙ্কের বিল নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।