Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট প্রেসক্লাবের প্রয়াত সভাপতির পরিবারকে মৃত্যুঝুঁকির চেক হস্তান্তর

বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য মরহুম মোঃ রেজাউল করিম রেজার পরিবারকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) মৃত্যুঝুঁকির চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, সাবেক সভাপতি শাহ আলম টুকু, আহাদ হায়দার, মোঃ কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা প্রতিনিয়ত নানা ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন। সাংবাদিক কল্যাণ তহবিলের মতো উদ্যোগ সাংবাদিকদের নিরাপত্তা ও পারিবারিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও যোগ করেন, প্রশাসনের পক্ষ থেকেও সাংবাদিক কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে।

সভাপতি শেখ আবু সাঈদ শুনু বলেন, প্রেসক্লাব সবসময় সদস্যদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি মরহুম রেজাউল করিমের কর্মময় জীবন ও তার অবদান স্মরণ করেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত ঝুঁকি বিবেচনায় কল্যাণ তহবিলকে আরও শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দেন।

আলোচনা শেষে মরহুম রেজাউল করিমের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুঝুঁকির ২ লাখ ২১ হাজার ২০০ টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।