Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক ৫

নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত সংগঠন সংশ্লিষ্ট কার্যক্রমের অভিযোগে নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে শহরের মাইজদী টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, একই দিন ভোরে শহরের টাউন হল এলাকায় অবস্থিত নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকে ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগের দিন বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে আগুন দেয় এবং ভাঙচুর চালায়। এরপর থেকে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছিল। বুধবার সকালে কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সেখানে জড়ো হয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ব্যানার টাঙিয়ে বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, “ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি আমাদের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।”

ঘটনার কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।