Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে দা নিয়ে ভাই-ভাতিজাকে হত্যাচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরাল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ ভাই ও ভাতিজাকে দা নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও জেলখানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালগাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আবদুল কাদের টিটুর সঙ্গে তার ভাই আলী আকবরের দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে নিজের দখলীয় ১৯ শতাংশ জমিতে চাষ করতে গেলে আলী আকবর বাধা দেন।

ভুক্তভোগী আবদুল কাদের টিটু অভিযোগ করেন, একপর্যায়ে আলী আকবর তার ব্যাগ থেকে একটি দা বের করে হেলমেট পরে তাকে ও তার ছেলেকে হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। তিনি আরও দাবি করেন, তার ভাই কৌশলে তাদের বাবার কাছ থেকে কয়েক কোটি টাকার জমি নিজের নামে লিখে নিয়েছেন এবং এখন তার দখলীয় জমি দখলের চেষ্টা করছেন। অভিযুক্ত ব্যক্তি পুলিশ সদস্য হওয়ায় তিনি প্রভাব খাটাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আলী আকবরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।