Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

যশোরে যুবকের পেট থেকে ২২শ পিস ইয়াবা উদ্ধার

যশোর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে এক যুবকের পেটের ভেতর থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আটক মাসুদ রানা (২০) শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক্স-রে করলে তার পেটের ভেতরে ইয়াবার উপস্থিতি শনাক্ত করা হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক যুবক ইয়াবাসহ যশোর হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মাসুদ রানাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেন, তার পেটের ভেতরে আনুমানিক ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে, যা তিনি কক্সবাজার থেকে নিয়ে আসছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাকে র‍্যাবের পাহারায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে তার পেট থেকে ইয়াবা ট্যাবলেট বের করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।