বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল-হুসনা। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীদের বাজার স্থিতিশীল রাখতে এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

