নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলের আনওয়ারুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আনন্দ মিছিল আয়োজন করে এবং উপস্থিত সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ আয়োজন করা হয়।
উল্লেখ্য, এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী। অনুষ্ঠান চলাকালীন শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ হারুন অর-রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী শিক্ষক হাবিবুর রহমান এবং বিএনপি নেতা আব্দুল মান্নান মিন্টু। এছাড়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

