শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
মহান একুশে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছেন উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ধোয়া-মোছা ও ব্রাশ দিয়ে ঘষে পরিস্কার করা হয়। এতে চিতলমারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট পানি নিয়ে শহীদ মিনারে এই বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন বলেন, “শহীদ মিনার বাংলা ভাষার আত্মপরিচয়ের স্তম্ভ এবং জাতীয় গৌরবের প্রতীক। প্রতি বছরই এই পবিত্র স্থানের মর্যাদা রক্ষায় এবং ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করতে উপজেলা প্রশাসন শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে তোলে। সম্মিলিত প্রচেষ্টায় শহীদ মিনারের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.