নওগাঁ প্রতিনিধি
নওগাঁর স্বনামধন্য হিরো ডিলারশিপ পল্লী এন্টারপ্রাইজ-এ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দেশের জনপ্রিয় বাইক ব্র্যান্ড নিলয় হিরো নতুন সংযোজন 'হিরো গ্লামার এক্স' (Hero Glamour X)-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই বাইকটির পর্দা উন্মোচন করেন পল্লী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামরুল হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলয় মটরস-এর প্রতিনিধি জুলফিকার জনি এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন বাইকিং কমিউনিটির সদস্যবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী এবং দক্ষ মেকানিকগণ। আধুনিক প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি এই বাইকটি নিয়ে উপস্থিত গ্রাহকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পল্লী এন্টারপ্রাইজের প্রোপাইটার কামরুল হাসান তার বক্তব্যে বলেন, "হিরো গ্লামার এক্স কেবল একটি বাইক নয়, এটি আধুনিক প্রযুক্তির একটি চমৎকার সমন্বয়। নওগাঁর গ্রাহকদের হাতে সেরা মানের বাইক ও বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" নিলয় মটরস-এর প্রতিনিধি জুলফিকার জনি বাইকটির উন্নত ফিচার যেমন— Sprint EBT FI ইন্জিন, ব্লুটুথ কানেক্টিভিটি, টিএফটি মিটার,ক্রুজ কন্ট্রোল , রাইড বাই ওয়ার, প্যানিক এলার্ট, এবং আইথ্রিএস (i3S) প্রযুক্তি সম্পর্কে উপস্থিত সকলকে বিস্তারিত ধারণা দেন।
অনুষ্ঠানে আগত ক্রেতা ও মেকানিকদের জন্য বাইকটির বিভিন্ন কারিগরি দিক প্রদর্শন করা হয়। টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং নতুন এলইডি হেডল্যাম্পের মতো ফিচারগুলো দেখে বাইকাররা সন্তোষ প্রকাশ করেন। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও সম্ভাব্য ক্রেতাদের মাঝে মিষ্টি বিতরণ ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এখন থেকে নওগাঁর পল্লী এন্টারপ্রাইজে দর্শনার্থীরা বাইকটি দেখতে এবং আকর্ষণীয় অফারে বুকিং দিতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.