Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মানবসেবার পথে নীরব অনুপ্রেরণা: ‘বেস্ট শিক্ষক অ্যাওয়ার্ড–২০২৫’ পেলেন ইইই শিক্ষার্থী নাজদিয়া

Link Copied!

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ভিত্তিক সেবামূলক সংগঠন ‘সবুজ স্বপ্ন’-এর উদ্যোগে নবগঠিত কমিটির সদস্যদের বরণ ও ‘সবুজ স্বপ্ন অ্যাওয়ার্ড–২০২৫’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান ও মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নাজদিয়া ইসলাম সাজমনি ‘বেস্ট শিক্ষক অ্যাওয়ার্ড–২০২৫’ অর্জন করেন। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত পড়াশোনা করানো, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা গড়ে তোলার প্রচেষ্টার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা শুধু শ্রেণিকক্ষের পাঠেই সীমাবদ্ধ নয়; সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই একজন শিক্ষার্থীর প্রকৃত মানবিক বিকাশ ঘটে। তারা ‘সবুজ স্বপ্ন’-এর মতো সংগঠনের কার্যক্রমকে শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন।

পুরস্কার গ্রহণের অনুভূতি প্রকাশ করে নাজদিয়া ইসলাম সাজমনি বলেন, “এই সম্মাননা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। শিশুদের পড়ানো আমার খুব ভালো লাগে—এটা শুধু দায়িত্ব নয়, এটা আমার ভালোবাসার জায়গা। বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পর্যন্ত ‘সবুজ স্বপ্ন’-এর সঙ্গে থেকে সেবামূলক কাজ চালিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সম্মাননা প্রদান পর্বের মধ্য দিয়ে একটি প্রেরণাদায়ক পরিবেশ তৈরি করে, যা উপস্থিত সবার মধ্যে মানবিক মূল্যবোধ ও সমাজসেবার চেতনা আরও জোরদার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।