কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফেরাত কামনা করে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
বুধবার বিকেলে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের বেড়ের খাল ব্রিজ গোলচত্বরে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাবুল।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আ. রহিম সানা, মিনারুল ইসলাম মালি, কামাল হোসেন ছন্টু, আবু সাঈদ পাড়, কৃষকদল নেতা আবু সাইদ মালী, বেড়ের খাল বাজার কমিটির সভাপতি এনামুল হক বাবলু, সাধারণ সম্পাদক জামির হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা হাসান মালী, শাহারিয়ার বাবু, আশরাফ, হেলাল খা, শাহিন খা, মিলারুল সরদার, তৈয়বুর রহমান, সবুজ, মিন্টু মালী, মিজানুর সানা, মেহেদী হাসান, মিনারুল খান প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

