চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি
পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলা এলাকায় ভর্তুকিমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে টিসিবির ডিলার খান স্টোর বড়বাড়িয়া বাজারে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৪ শতাধিক ভোক্তার কাছে ভর্তুকিমূল্যে এসব পণ্য বিক্রি করা হয়।
এ কার্যক্রমের আওতায় বাজারদরের তুলনায় কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি ট্রাক সেলের মাধ্যমে নিম্নআয়ের মানুষও এসব পণ্য কিনতে পারছেন।
টিসিবি জানিয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী সুবিধাভোগীর বাইরেও সাধারণ ভোক্তারা ট্রাক থেকে পণ্য কেনার সুযোগ পাবেন। বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.