Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার, নড়াইল 
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

নড়াইলে রমজানের প্রথম দিনে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দোকানে মূল্য তালিকা না রাখা, মোড়কজাত বিধি লঙ্ঘনসহ ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, আলম ফল ভান্ডারকে ১ হাজার টাকা এবং আমির হামজা সবজি ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান। তিনি জানান, পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।