Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে এক মিনিট নীরবতা পালন শেষে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন-এর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগেরহাট জেলা শাখা, প্রেসক্লাব, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, জেলা স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট ইউনিটসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

সকালে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের নেতৃত্বে জেলা পুলিশ সুপার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা প্রভাত ফেরিতে অংশ নেন। প্রভাত ফেরি শেষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।